ঢাকাThursday , 20 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নেত্রকোণায় বিনামূল্যে চিকিৎসা সেবা: ২ হাজার রোগীর ভিড়

    admin
    November 20, 2025 6:21 pm
    Link Copied!

    মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ

    ‎“সবার জন্য স্বাস্থ্য”—এই লক্ষ্যকে সামনে রেখে নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাউশী ইউনিয়নে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত নেতা ও চিকিৎসক ডা. আনোয়ারুল হক এর উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে মেডিসিন, সার্জারি, চক্ষু, দন্ত, অর্থোপেডিক্সসহ ১৭টি বিভাগের ২৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় দুই হাজার রোগীকে সেবা দেন।
    ‎

    ‎বৃহস্পতিবার সকাল ১১টায় বাউশী বাজারের খেলার মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিএনপির রাষ্ট্র কাঠামোর ৩১ দফার মধ্যে স্বাস্থ্যসেবা নিশ্চিতকেন্দ্রিক দফার আলোকে দূর–পল্লীর মানুষের কাছে বিশেষজ্ঞ চিকিৎসা পৌঁছে দেওয়াই ছিল এ ক্যাম্পের মূল উদ্দেশ্য।
    ‎
    ‎স্থানীয় রোগীরা জানান, তাদের এলাকায় নিয়মিত চিকিৎসা সুবিধা দুর্লভ। দূর শহরে গেলে চিকিৎসা ব্যয়ে দুই–তিন হাজার টাকা লাগে। কিন্তু এখানে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেন।
    ‎
    ‎নেত্রকোনা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মাজহারুল আমীন বলেন, “ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে সব বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক আনা সম্ভব হয় না। তাই এ ধরনের মানবিক উদ্যোগ মানুষের দরজায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে বড় ভূমিকা রাখছে।”
    ‎
    ‎আয়োজক ডা. আনোয়ারুল হক জানান, ক্যাম্পে জটিল রোগ শনাক্ত হলে রোগীদের পরবর্তী পর্যায়ে ঢাকা ও ময়মনসিংহে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হবে। তিনি আরও বলেন, “ইতোমধ্যে ১৬টি ইউনিয়নে মেডিকেল ক্যাম্প করা হয়েছে। পর্যায়ক্রমে সদর–বারহাট্টা উপজেলার সব ইউনিয়নে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হবে।”
    ‎
    ‎

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST