ঢাকাFriday , 5 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নোয়াখালীতে (জেএএফ) ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

    admin
    December 5, 2025 9:02 pm
    Link Copied!

    মোঃ আবদুল মোতালেব,- নোয়াখালী :-

    নোয়াখালীর সেনবাগে জয়নুল আবেদিন ফারুক (জেএএফ) ফাউন্ডেশনের উদ্যোগে জাঁকজমক
    পূর্ণভাবে প্রথমবারের মতো শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ইং মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

    ফাউন্ডেশন এর আহ্বায়ক মিয়া মো. ইলিয়াস ও ফাউন্ডেশনের সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেল বলেন— সম্পূর্ণ অরাজনৈতিক ভিত্তিতে পরিচালিত প্রথমবারের মতো অনুষ্ঠিত এ মেধাবৃত্তি পরীক্ষায় পঞ্চম ও অষ্টম শ্রেণির মোট ৭০৬ জন শিক্ষার্থী অংশ নেয়।

    সেনবাগ সরকারি পাইলট হাই স্কুল কেন্দ্রে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষায় মোট ৩৬ জন শিক্ষক দায়িত্ব পালন করেন। আমাদের সেনবাগ অনলাইন প্লাটফর্ম এর মাধ্যমে দ্রুতই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে বলেও তাঁরা ঘোষণা দেন।

    পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে আসেন জয়নুল আবেদিন ফারুক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তামান্না ফারুক থীমা, সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, জেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ আল মামুন, সেনবাগ পৌর বিএনপি আহ্বায়ক মো. মফিজুল ইসলাম (ভিপি মফিজ), সেনবাগ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার আবদুল হান্নান লিটন, সেনবাগ পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ শহীদুল্লাহ, জেএএফ ফাউন্ডেশনের সদস্য নূর নবী বাচ্চু, আবুল বাহার, নূর নবী রাজু, মহিন উদ্দিন,

    মোহাম্মদ সানাউল্লাহ, জেএএফ ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষার পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মনিরুল ইসলাম, সদস্য সচিব মোহাম্মদ মোকারম আলী, সদস্য ও সেনবাগ উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আমিরুজ্জামান, সদস্য ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্য সচিব আবু তাহের সেলিম এবং সদস্য নূর হোসাইন সুমন প্রমুখ।

    মেধাবৃত্তির আয়োজকরা আরও বলেন, প্রতি শ্রেণিতে মোট বিশজনকে বৃত্তি প্রদান করা হবে।

    প্রথম বৃত্তিপ্রাপ্ত পাবেন ১৫ হাজার টাকা, দ্বিতীয় বৃত্তিপ্রাপ্ত পাবেন ৮ হাজার টাকা, তৃতীয় বৃত্তিপ্রাপ্ত পাবেন ৫ হাজার টাকা, চতুর্থ বৃত্তিপ্রাপ্ত থেকে ২০তম বৃত্তিপ্রাপ্ত পর্যন্ত প্রত্যেকে পাবেন ৩ হাজার টাকা করে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST