ঢাকাSaturday , 22 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নোয়াখালী জেলা মহিলা দলের কমিটি বিলুপ্ত, দুই শীর্ষ নেত্রীর পদ স্থগিত

    admin
    August 22, 2026 2:01 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী:

    বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নোয়াখালী জেলা শাখার বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে জেলা শাখার সভাপতি শাহনাজ পারভীন ও সাধারণ সম্পাদক পারভীন আক্তারের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

    শুক্রবার (২১ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শাহিনুর নার্গিস স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নোয়াখালী জেলা শাখার সভাপতি শাহনাজ পারভীন এবং সাধারণ সম্পাদক পারভীন আক্তারের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে নোয়াখালী জেলা শাখার বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

    বার্তায় আরও বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে।

    কেন্দ্রীয় কমিটির এ সিদ্ধান্তের ফলে নোয়াখালী জেলা মহিলা দলের সাংগঠনিক কার্যক্রমে নতুন করে পরিবর্তনের বিষয়টি সামনে এসেছে। তবে কমিটি বিলুপ্ত ও দুই নেত্রীর সাংগঠনিক পদ স্থগিতের সুনির্দিষ্ট কারণ বার্তায় উল্লেখ করা হয়নি।

    কেন্দ্রীয় কমিটির পরবর্তী নির্দেশনা ও নতুন কমিটি গঠন নিয়ে এখন নোয়াখালী জেলা মহিলা দলের নেতাকর্মীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST