আনিসুর রহমান মানিক,পঞ্চগড় :
পঞ্চগড়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে গণমাধ্যম কর্মীদের নিয়ে কনসালটেশন ওয়ার্কশপ অনুস্ঠিত হয়েছে
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পঞ্চগড় জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তল, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ কনসালটেশন ওয়ার্কশপের আয়োজন করে।
কনসালটেশন ওয়ার্কশপের উদ্বোধন করেন,পঞ্চগড় জেলা প্রশাসক মো: সাবেত আলী।
পঞ্চগড় জেলা তথ্য অফিসার উজ্জল শীল এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, পঞ্চগড় জেলা সিভিল সার্জন ডাক্তার মো: মিজানুর রহমান, গণ যোগাযোগ অধিদপ্তরের (প্রচার ও সমন্বয়) পরিচালক ডালিয়া ইয়াসমিন, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ।
কনসালটেশন ওয়ার্কশপে জেলার পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা অংশ নেন।
ক্যাম্পইনে জানানো হয়, টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় সারা দেশব্যাপী আগামী ১২ অক্টোবর থেকে এ টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেনী পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে।
পঞ্চগড় জেলায় শত ভাগ টিকা প্রদানের জন্য জেলার প্রত্যেকটি কিন্ডার গার্টেন, প্রাথমিক বিদ্যালয়, স্কুল,মাদরাসায় রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হবে



