ঢাকাMonday , 8 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পঞ্চগড়ে ডিবি পুলিশের হাতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

    admin
    September 8, 2025 10:52 am
    Link Copied!

    মনজু হোসেন,পঞ্চগড়,প্রতিনিধি,

    পঞ্চগড় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সদর থানার ১নং অমর খানা ইউনিয়নের কাজির হাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৫০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট সহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

    গ্রেফতারকৃত ব্যক্তি ফয়সাল আহমেদ বাপ্পী(১৯) পিতা আফসার আলী, গ্রাম শুকদেব পাড়া, থানা ও জেলা পঞ্চগড়।

    পঞ্চগড় ডিবি পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে। পঞ্চগড় পুলিশ সুপারে সার্বিক তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা এর নির্দেশনায় এস আই মো: আবু হোসেন এর নেতৃত্বে এস আই সাদেকুল ইসলাম, এস আই নিমাত নুর চৌধুরী সহ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান অদ্য ইং ০৭/০৯/২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। পঞ্চগড় সদর থানাধীন অমরখানা ইউনিয়নের কাজিরহাট বাজারের ৩০০ গজ উত্তর দিকে জনৈক তোফায়েল এর চা বাগানের পাশে কাচা রাস্তার উপর থেকে ২৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট
    উদ্ধার ও জব্দ করে মাদক ব্যবসায়ীকে আটক করে ডিবি পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রস্তুতি চলছে।

    পঞ্চগড় ডিবির এস আই মো: আবু হোসেন জানান, মাদক ও অপরাধ দমনে তাদের এ অভিযান চলমান থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST