ঢাকাFriday , 10 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পঞ্চগড়ে হাড়িভাষা ইউনিয়ন বিএনপির একযোগে ৯ ওয়ার্ডে সমাবেশ অনুষ্ঠিত

    admin
    October 10, 2025 4:08 pm
    Link Copied!

    আনিসুর রহমান মানিক, পঞ্চগড় প্রতিনিধি:

    পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৯টি ওয়ার্ডের উদ্যোগে একযোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (৯ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত এসব সমাবেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

    সমাবেশগুলোতে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ, সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতাকর্মীরা।

    প্রতিটি ওয়ার্ডের সমাবেশে একজন করে প্রধান অতিথি হিসেবে দায়িত্ব পালন করেন:

    এম. এ. মজিদ — দেবিয়াদূ পাড়া স্কুল মাঠে

    অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল — মোহাম্মদপুর স্কুল মাঠে

    অ্যাডভোকেট রিনা পারভিন — ডাবরভাঙ্গা বালিকা বিদ্যালয় মাঠে

    শফিউজ্জামান পাটোয়ারী রুবেল — উত্তর প্রধানপাড়া

    শাহাজাহান খান — হাড়িভাষা বালিকা বিদ্যালয় মাঠে

    অ্যাডভোকেট এ. কালাম প্রধান — নাককাটি মাদ্রাসায়

    আবু দাউদ প্রধান — বড়বাড়ি স্কুল মাঠে

    মাহফুজুর রহমান বাবু — ঢাঙ্গী স্কুল মাঠে

    এছাড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম. এ. মজিদের উপস্থিতিতে ৬ নম্বর ওয়ার্ডে ৭০টি সনাতন ধর্মাবলম্বী পরিবার এবং জেলা বিএনপির সদস্য রুবেল পাটোয়ারীর উপস্থিতিতে ৮ নম্বর ওয়ার্ডে সনাতন ধর্মাবলম্বী ১৫০ জন নতুন করে বিএনপিতে যোগদান করেন।

    পরে বক্তারা বলেন, বিএনপি ঘোষিত ১৮০ দিনের কর্মসূচি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে এবং তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে ছড়িয়ে দিতে সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। তারা আরও বলেন, বিএনপি নেতা নওশাদ জমিরের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

    সমাবেশে স্থানীয় জনগণের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST