ঢাকাSunday , 14 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পঞ্চগড় পৌরসভার ৯টি ওয়ার্ড আলোকিত করতে ব্যারিস্টার নওশাদ জমিরের ব্যতিক্রমী উদ্যোগ

    admin
    December 14, 2025 11:06 pm
    Link Copied!

    আনিসুর রহমান মানিক, পঞ্চগড় প্রতিনিধি।

    পঞ্চগড় পৌরসভার ৯টি ওয়ার্ডকে আলোকিত করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়–১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির।

    নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে তিনি পঞ্চগড় পৌরসভার প্রতিটি ওয়ার্ডের অলি-গলি ঘুরে দেখেন এবং সরেজমিনে একটি প্রথম শ্রেণির পৌরসভার বেহাল অবস্থা প্রত্যক্ষ করেন। পৌরসভার সড়ক, ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক সেবার দুরবস্থা দেখে তিনি বিস্মিত হন।

    বিশেষ করে পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পোল না থাকায় রাতের বেলায় পুরো এলাকাগুলো অন্ধকারে নিমজ্জিত থাকত। ফলে নিরাপত্তাজনিত কারণে নারী ও শিশুরা রাতে ঘরের বাইরে বের হতে পারতেন না। একই সঙ্গে এসব অন্ধকারাচ্ছন্ন এলাকা মাদকসেবীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হচ্ছিল।

    এই পরিস্থিতি পরিবর্তনে ব্যক্তিগত উদ্যোগে ব্যারিস্টার নওশাদ জমির পৌরসভার বিভিন্ন স্থানে মোট ৭২টি সোলার বিদ্যুৎ পোল স্থাপন করেন। এর ফলে দীর্ঘদিনের অন্ধকার দূর হয়ে এলাকাগুলো এখন আলোয় ঝলমল করছে।

    স্থানীয় বাসিন্দারা জানান, সোলার বিদ্যুৎ পোল স্থাপনের ফলে রাতের বেলায় চলাচল নিরাপদ হয়েছে, কমেছে অপরাধের ঝুঁকি এবং স্বস্তি ফিরে এসেছে জনজীবনে।

    এ ধরনের জনবান্ধব ও ব্যতিক্রমী উদ্যোগকে এলাকাবাসী সত্যিই প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তারা পঞ্চগড়–১ আসনের এমপি পদপ্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরকে এই উদ্যোগের জন্য আন্তরিকভাবে স্বাগত ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST