ঢাকাMonday , 17 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পঞ্চগড় সদর উপজেলা ও পৌর যুবদলের নতুন কমিটি ঘোষণা

    admin
    November 17, 2025 6:30 pm
    Link Copied!

    আনিসুর রহমান মানিক , পঞ্চগড় জেলা প্রতিনিধি :

    পঞ্চগড় জেলার সদর উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

    শাহিনুর ইসলাম শাহিন কে সভাপতি ও মোজাহারুল ইসলাম মোজাহার কে সাধারণ সম্পাদক করে পঞ্চগড় সদর উপজেলা কমিটি এবং আরিফুল ইসলাম ইরানকে সভাপতি ও রাজু করিমকে সাধারণ সম্পাদক করে পঞ্চগড় পৌর যুবদলের কমিটি ঘোষণা করা হয়েছে।

    ১৩ নভেম্বর বৃহস্পতিবার কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

    এর আগে কেন্দ্রীয় যুবদলের প্রধান কার্যালয়ে যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ কমিটি অনুমোদন করেন।

    পঞ্চগড় সদর উপজেলা যুবদলের সভাপতি শাহিনুর ইসলাম শাহিন বলেন, এই দুঃসময়ে কমিটি ঘোষণা করায় দলের হাইকন্ডারের নেতাদের অভিনন্দন জানাই। দলের যে কোনো কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে পালন করার চেষ্টা করব। প্রতিটি আন্দোলন ও সংগ্রাম আগের চেয়ে আরো বেগবান হবে।

    বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল। তিনি নিউজ বাংলাকে বলেন,সদর থানা যুবদলের সুপার ফাইভ ও পঞ্চগড় পৌর যুবদলের সুপার ফাইভ সদস্যবিশিষ্ট যুবদলের আংশিক কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় কমিটি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST