ইব্রাহিম হোসেন, হাকিমপুর(দিনাজপুর) প্রতিনিধি//
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে,আগামীকাল( শনিবার ৬ সেপ্টেম্বর) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বানিজ্য সহ বন্দরের অভ্যন্তরে সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে, তবে হিলি চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার এবং ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিক থাকবে। আজ (শুক্রবার ৫ সেপ্টেম্বর) বাংলাহিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ ফেরদৌস রহমান, আমদানি-রপ্তানি বানিজ্য কার্যক্রম বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রিয় নবী হয়রত মোহাম্মদ (সা:) এর জন্মদিন উপলক্ষে (শনিবার ৬ সেপ্টেম্বর) সরকারি ছুটি থাকায় দুই দেশের বাংলাদেশ- ভারত ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক আমদানি-রপ্তানি বানিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। তবে পরের দিন (রোববার ৭ সেপ্টেম্বর ) থেকে আবারো যথারীতি নিয়মে আমদানি-রপ্তানি বানিজ্য চালু থাকবে।
হিলি,ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মোঃ আরিফুল ইসলাম বলেন, (শনিবার ৬ সেপ্টেম্বর) ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমদানি-রপ্তানি বানিজ্য বন্ধ থাকলেও হিলি চেকপোস্ট দিয়ে ইমিগ্রেশন যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে।


