ঢাকাSunday , 12 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পাঁচবিবিতে টাইফয়েড টিকা ক্যাম্পের উদ্বোধন

    admin
    October 12, 2025 7:09 pm
    Link Copied!

    কাজী রেজওয়ান হোসেন সান, জয়পুরহাট প্রতিনিধি//

    জয়পুরহাটের পাঁচবিবিরতে জাতীয় টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন হয়েছে।
    আজ ১১ অক্টোবর রবিবার সকালে উপজেলার উচাই বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ বেলায়েত হোসেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুন কুমার পালের সভাপতিত্বে এসময় উপস্থিত বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিয়ামুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হামিদুর রহমান, মহিলাবিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জহুরুল ইসলাম ও উচাই বালিকা বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নওশাদ আলী।

    ডাঃ তরুন কুমার বলেন, টাইফয়েড একটি পানি বাহিত রোগ। ভবিষ্যৎ প্রজন্মকে যেন আক্রান্ত করতে না পারে এজন্য সারাদেশে একযোগে এ কার্যক্রম শুরু হয়েছে। তিনি আরো বলেন, ৯ মাস থেকে ১৫ বছর বয়সী উপজেলার প্রায় ৬০’হাজার শিশুকে এ টিকা প্রদান করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST