ঢাকাWednesday , 11 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পাইকগাছায় বিধবার সম্পত্তি দখলের অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার

    admin
    March 11, 2026 10:09 pm
    Link Copied!

    সোহেল রানা খুলনা জেলা প্রতিনিধি।।

    খুলনার পাইকগাছা উপজেলায় এক বিধবার সম্পত্তি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী পাইকগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
    অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বেতবুনিয়া গ্রামের বাসিন্দা মোছা. আসমাতারা (৪২) তার স্বামী মৃত মহব্বত মোল্লার মৃত্যুর পর থেকে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছেন। তিনি অভিযোগ করেন, একই এলাকার প্রতিবেশী মো. আব্দুল্লাহ আল মামুন (৪০) তাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে তার স্বামীর রেখে যাওয়া বসতবাড়ি ও অন্যান্য সহায়-সম্পত্তি দখলের চেষ্টা করছেন।
    ভুক্তভোগীর দাবি, স্বামীর মৃত্যুর প্রায় ২২ দিন পর থেকেই অভিযুক্ত ব্যক্তি সুযোগ বুঝে তাদের বাড়ি ও জমির ওপর প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছেন। এমনকি রাতের আঁধারে তার ঘরের টিনের চালের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
    লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২ মার্চ সকালে বাড়ির সামনে অভিযুক্তকে দেখতে পেয়ে তাকে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ করলে তিনি তা উপেক্ষা করেন। বরং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মো. আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, “উল্টো আসমাতারা আমাদেরকেই হুমকি-ধমকি দেন। এমনকি আমাদের মাদ্রাসার টিনের চালের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেছেন।স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, আসমাতারার স্বামীর কেনা জমি রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে ওই জায়গায় বসবাস করছেন।
    এ বিষয়ে পাইকগাছা থানার দায়িত্বশীল সূত্র জানায়, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST