ঢাকাSunday , 12 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে নেত্রকোণায় জামায়াতের স্মারকলিপি প্রদান

    admin
    October 12, 2025 8:44 pm
    Link Copied!

    মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ

    কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে নেত্রকোণা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখা।


    রোববার (১২ অক্টোবর) বিকাল সাড়ে তিনটার দিকে জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমদ হারিসের নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন নেত্রকোণা জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।

    এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসাইন সাইফুল, জেলা বায়তুলমাল সেক্রেটারি নিজাম উদ্দিন, নেত্রকোণা-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক খাইরুল কবির নিয়োগী, নেত্রকোণা-১ আসনের প্রার্থী মাওলানা আবুল হাসেম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল্লাহ ভূঁইয়া, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি জহিরুল ইসলাম, জেলা প্রশিক্ষণ সেক্রেটারি বদরুল আমিন, অফিস সেক্রেটারি এস এম আল আমিন, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি রাসেল আহমেদ, পৌর জামায়াতের আমীর মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা আমীর মাওলানা ওয়ালী উল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    স্মারকলিপি প্রদানের পূর্বে কুরপাড়স্থ জেলা জামায়াতের কার্যালয় থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।
    সমাবেশে বক্তারা পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজনসহ ৫ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST