সিপাউর রহমান চৌ:, কুলাউড়া, মৌলভীবাজার।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১২ নং পৃথিমপাশা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক শিক্ষা অফিসার জনাব শফিক উদ্দিনকে নিয়ে রবিরবাজারের সুলতান কমিউনিটি সেন্টারে ২৬ সেপ্টেম্বর, সন্ধ্যা ৮ঃ০০ ঘটিকার সময় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: আমিন উদ্দিন, সাবেক সেনা অফিসার। সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জনাব তাওহীদুর রহমান সিদ্দিকী ।
সভায় প্রধান অতিথি ছিলেন জনাব জাকির হোসেন, উপজেলা নায়েবে আমির। তিনি তার বক্তব্যে বলেন, “আমরা একজন সৎ ও দক্ষ মানুষ পেয়েছি। যদি তাকে আগামী ১২ নং পৃথিমপাশা ইউনিয়নের চেয়ারম্যান পদে জয়ী করতে পারি, তবে ইনসাফভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকির সিদ্দিকী জামাল, উপজেলা পেশাজীবি ইউনিটের সভাপতি; সাব্বির মোহাম্মদ রুনু, পৃথিমপাশা ইউনিয়ন সভাপতি এবং চিকিৎসক ও বিশিষ্ট সমাজসেবক ডা: ফরিদ আহমদ। সাইদুল ইসলাম রিপন, ইদ্রিস আলী, রফিক মিয়া, সুলাতান মিয়া। বিশেষ অতিথিবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নিজেদের মতামত তুলে ধরেন।
নিজ বক্তব্যে শফিক উদ্দিন বলেন, তিনি শিক্ষকতা জীবন শুরু করেন আলী আমজাদ উচ্চ বিদ্যালয়ে। তারপর টিলাগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক ও কিছুদিন প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে উপজেলা শিক্ষা অফিসার হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনের পর সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।
সভায় তিনি ইউনিয়নের জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং একটি উন্নত, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন গঠনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।



