ঢাকাSaturday , 6 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • প্যাক ফেসবুক আইডি চালানো হারাম: ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন

    admin
    September 6, 2025 6:39 pm
    Link Copied!

    সোনাইমুড়ী প্রতি‌নি‌ধি//

    ৬ সেপ্টেম্বর, শুক্রবার সকাল ৯টায় নোয়াখালীর জয়াগ বহুমুখি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন বলেন, “প্যাক ফেসবুক আইডি চালানো হারাম।”

    তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরা যেন ফেসবুক থেকে দূরে থাকো। যারা ছাত্ররাজনীতি করছো, তারা রাজনীতির পাশাপাশি পড়াশোনায় আরও বেশি মনোযোগ দাও। আমি নিজেও ছাত্ররাজনীতি করেছি, তবে পড়াশোনাও সমানভাবে চালিয়ে গিয়েছি।”
    দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি আরও বলেন, বাংলাদেশে নির্বাচনী হাওয়া প্রবাহিত হচ্ছে। যারা সুস্থ নির্বাচন চাইবে না, তাদের প্রতিহত করা হবে।
    তিনি স্পষ্ট করে বলেন, “বিএনপির কোনো নেতা যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিরুদ্ধে কাজ করে কিংবা খারাপ কর্মকাণ্ডে লিপ্ত হয়, তবে তাকে শাস্তির আওতায় আনা হবে। বিএনপির নাম বিক্রি করে কেউ যেন খারাপ কাজে লিপ্ত হতে না পারে। কারণ বেগম খালেদা জিয়া সব সময় মানুষের সহযোগিতা ও দেশের জন্য কাজ করে যাচ্ছেন। তাই কেউ যেন তার বা দলের নাম বিক্রি করার সুযোগ না পায়।”

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST