ঢাকাSaturday , 11 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুরের খাবার খায় দেড়শ টাকায়,প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

    admin
    July 11, 2026 9:16 pm
    Link Copied!

    আনিসুর রহমান মানিক, পঞ্চগড় প্রতিনিধি //

    পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, যখনি কোন বাজেট পাশ করা হয় তখনি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ানো হয় কিন্তু এবার দেখেনতো কোন দাম বেড়েছে নাকি। ১শ টি নিত্যপন্যে স্বাভাবিক রয়েছে। একটাকাও দাম বারেনি। এটাই তারেক রহমানের সরকার।

    তিনি আরও বলেন, বাজেট পাশের সময় বিরোধীদলীয় নেতার বক্তব্য হওয়ার কথা যেটা সেটা তারেক রহমান নিজের বক্তব্যে বলেছেন। আর সে কারনেই বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান নিজের চেয়ার থেকে উঠে গিয়ে তারেক রহমানকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। এটাই হলো তারেক রহমান সরকার, এটাই বিএনপি সরকার।
    মন্ত্রী বলেন, আমার অনুরোধ আমরা যাদের অনুদান দিচ্ছি তাদের দলীয় কোন পরিচয় দেখবেন না। দলমল নির্বিশেষে যারা পাওয়ার যোগ্য তাদের এই সব অনুদান দিবেন। এখন দেখবেন অনেক আত্মীয় বের হবে অনেক দাবী করবে এসবের দিকে তাকাবেন না। বরং দলের ত্যাগী নেতাকর্মীদের দিকে তাকাবেন। আজকে আমি এমপি হয়েছি আমি মনে করি পঞ্চগড়ের সকল মানুষের আমি এমপি। আজকে আমি মন্ত্রী হয়েছি সারাদেশের ভোটারদের মন্ত্রী হয়েছি। অতএব আমাকে সকলের ভোটার হয়ে থাকতে হবে নয়তোবা ওই বিগতদিনের ফ্যাসিস্ট সরকারের মত অবস্থা হবে আমাদেরও।
    তিনি আরও বলেন, বিগত সরকার প্রধান সাড়ে নয়শ টাকায় দুপুরের খাবার খেতেন আর বর্তমান তারেক রহমান সরকার একশ পঞ্চাশ টাকায় দুপুরের খাবার খান। শুধু উনি একাই নন অফিসের সকলেই খান এমনকি আমরাও সেই দেড়শ টাকার খাবার খাই। তারেক রহমান যদি জীবন মান পরিবর্তন করতে পারেন তাহলে আমরা কেন পারবো না। আসুন সবাই মিলে পরিবর্তন হই দেশকে ভালোবাসী। এক সাথে সবাই মিলে দেশ গড়ার আহব্বান জানান তিনি।
    এ সব কথা শনিবার দুপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল এবং অসহায় মেধাবী শিক্ষার্থী, গরীব, দুঃস্থ ও স্বাস্থ্য কর্মীদের মাঝে বাই সাইকেল, সেলাই মেশিন, শাড়ি ও বিপি মেশিন বিতরণ করা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।
    জেলা পরিষদের আয়োজনে শনিবার দুপুরে জেলা পরিষদের সামনে জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও উপহার সামগ্রিক বিতরণ করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
    এ সময় জেলা প্রশাসক শুকরিয়া পারভিন, পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী অঞ্জন কুমার, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু ও স্থানীয় নেতাকর্মী সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠানে জেলার অসহায় মহিলাদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষে ৭৭ টি শেলাই মেশিন, শিক্ষার্থীদের ১১৭ টা বাই-সাইকেল, ১১১ টি কমিউনিটি ক্লিনিকে বিপি মেশিন সহ শাড়ী বিতরণ করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST