ঢাকাMonday , 3 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • প্রবাসী বিনিয়োগ ও রেমিট্যান্স ব্যবহারে সেমিনার অনুষ্ঠিত

    admin
    November 3, 2025 2:56 pm
    Link Copied!

    ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:

    আজ সোমবার ফুলবাড়িয়া উপজেলা পরিষদ হলরুমে “প্রোমোটিং ডায়াসপোরা ইনভেস্টমেন্ট এন্ড অপটিমাল ইউজেস অফ রেমিটেন্স” শীর্ষক প্রকল্পের নলেজ শেয়ারিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
    উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম সচিব ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক ড. এ.টি.এম. মাহবুব উল করিম।

    এ সময় আরও বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক শরিফুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কর্মকর্তাবৃন্দ,ওসি মো.রুকনুজ্জামান স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা।

    সেমিনারে বক্তারা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সেবা ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
    “বর্তমানে ১৭৬টি দেশে প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশি কাজ করছেন। তাঁদের কল্যাণ ও বিনিয়োগ সম্ভাবনা বৃদ্ধিতে সরকার বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো প্রবাসীদের রেমিট্যান্সকে উৎপাদনমুখী খাতে বিনিয়োগে উৎসাহিত করা।”
    আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রবাসী পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST