ঢাকাWednesday , 10 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ফুলছড়ির কাতলামারিতে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপন দাবীতে দুই পক্ষের বির্তক বিক্ষোভ মিছিল

    admin
    September 10, 2025 10:51 pm
    Link Copied!

    গাইবান্ধা জেলা প্রতিনিধি

    গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপন নিয়ে দুই পক্ষের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরের সকল পেশাজীবি ও শিক্ষার্থীরা চাচ্ছেন প্রতিষ্ঠানটি উপজেলা সদরের ৫ কিলোমিটারের মধ্যে স্থাপনের দাবি তুলছেন, অন্যদিকে কাতলামারী গ্রামের বাসিন্দা দের একদফা একদাবী প্রতিষ্ঠানটি কাতলামারীতে হোক এ জন্য তারা আন্দোলনে নেমেছেন।

    বুধবার (১০ সেপ্টেম্বর) গজারিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়। তারা দাবি জানান—যদিও এলাকাটি নদীভাঙন কবলিত, অনুন্নত সড়ক যোগাযোগ ও নিরাপত্তা সংকটে ভুগছে, তবুও স্থানীয় শিক্ষার্থীদের জন্য কলেজটি কাতলামারীতেই স্থাপন করতে হবে।

    এর আগে গত রোববার সকালে উপজেলা সদরে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন সদর এলাকার বাসিন্দারা। তারা সরকারি নীতিমালা তুলে ধরে বলেন, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ অবশ্যই উপজেলা সদর থেকে ৫ কিলোমিটারের মধ্যে হতে হবে। সদর এলাকায় হাসপাতাল, থানা, প্রশাসন, ব্যাংক, বাজার ও সহজ যাতায়াত ব্যবস্থা থাকায় শিক্ষার্থীরা উপকৃত হবে।

    দুই পক্ষের এ ভিন্ন অবস্থানকে কেন্দ্র করে ফুলছড়ির জনপদ এখন উত্তাল। স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ বলছেন—ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ নয়, ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে কলেজের জায়গা চূড়ান্ত করা উচিত।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST