ঢাকাWednesday , 24 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ফেনী-২ (সদর) আসনে এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর মনোনয়নপত্র সংগ্রহ

    admin
    December 24, 2025 3:51 pm
    Link Copied!

    ফেনী প্রতিনিধি:

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু।
    বুধবার ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
    মনোনয়নপত্র সংগ্রহ শেষে মুজিবুর রহমান মঞ্জু বলেন, দেশের জনগণের অধিকার, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এবি পার্টি নির্বাচনে অংশ নিচ্ছে। ফেনী-২ আসনের ভোটারদের ভালোবাসা ও সমর্থন পেলে তিনি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।
    এ সময় উপস্থিত নেতা-কর্মীরা আগামী নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST