ঢাকাTuesday , 31 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

    admin
    March 31, 2026 4:21 pm
    Link Copied!

    ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুর-৬ (হাকিমপুর, ঘোড়াঘাট, বিরামপুর ও নবাবগঞ্জ) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের দ্বিতীয় স্ত্রী খাদিজা মল্লিক সীমু ওরফে শিমলা মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। বর্তমানে তিনি দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

    পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে হাকিমপুর উপজেলার সিপি রোড এলাকায় বাবার বাড়িতে অবস্থানকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে রাত ৮টার দিকে জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করেন। ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে সাবেক এমপি শিবলী সাদিক আত্মগোপনে থাকায় শিমলা তার বাবার বাড়িতেই অবস্থান করছিলেন।

    আত্মহত্যার চেষ্টার আগে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি আবেগঘন ও দীর্ঘ স্ট্যাটাস দেন খাদিজা মল্লিক। সেখানে তিনি বিগত ৭ বছর ধরে চলা দাম্পত্য কলহ ও মানসিক নির্যাতনের কথা উল্লেখ করেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন, “দীর্ঘ ৭ বছর ধরে আমার সঙ্গে হওয়া অন্যায় জুলুম আমি আর নিতে পারছি না। বিয়ের ২-৩ মাস পর থেকেই এসব সহ্য করতে করতে আমি আজ ক্লান্ত। আমি এখন শান্তিতে ঘুমাতে চাই।”

    তিনি তার এই পরিস্থিতির জন্য সরাসরি শিবলী সাদিক এবং অন্য এক নারীকে দায়ী করে বিচার দাবি করেছেন। পাশাপাশি নিজের একমাত্র সন্তানের উদ্দেশ্যে আবেগপূর্ণ বার্তা দিয়ে মা-বাবার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।

    জিয়া হার্ট ফাউন্ডেশনের কর্তব্যরত চিকিৎসক মুসা আল আশারী জানান, খাদিজা মল্লিককে রাত সোয়া ৮টায় হাসপাতালে আনা হয়। বর্তমানে তাকে আইসিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার শারীরিক অবস্থা এখন কিছুটা স্থিতিশীল পর্যায়ে রয়েছে।

    স্বজনদের দাবি, দীর্ঘদিনের পারিবারিক টানাপোড়েন এবং মানসিক যন্ত্রণার কারণেই তিনি এই চরম পথ বেছে নিয়েছেন। ঘটনার পর থেকে হাসপাতালের সামনে শিবলী সাদিকের পরিবারের সদস্যদের ভিড় করতে দেখা গেছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST