ঢাকাFriday , 3 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বগুড়ায় মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা’র উদ্বোধন

    admin
    October 3, 2025 11:02 pm
    Link Copied!

    সাবিক ওমর সবুজ, বগুড়া জেলা প্রতি‌নি‌ধি//

    সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সার্বিক ব্যবস্থাপনায় বগুড়ায় শুরু হলো মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা ২০২৫।

    শুক্রবার (৩ অক্টোবর) শহরের মোহাম্মদ আলী হাসপাতাল সংলগ্ন মাঠে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বগুড়া’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু।

    সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সহসভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ, এনসিপি’র বগুড়া জেলা সমন্বয়কারী সদস্য রাফিয়া সুলতানা রাফি ও সুলতান মাহমুদ,সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান, নির্বাহী সদস্য মাহফুজ মন্ডল ও প্রতীক ওমর, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহীম, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, কার্যনির্বাহী সদস্য সদস্য জহুরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সবুর শাহ লোটাস, আবুল কালাম আজাদ, মোস্তফা মোঘল, গ্রীণ ইভেন্ট ম্যানেজমেন্টের স্বত্তাধিকারী আরিফ ওয়াহিদুল প্রমূখ।

    দোয়া পরিচালনা করেন সাংবাদ ইউনিয়ন বগুড়ার সদস্য মোঃ আবু মুসা। মেলায় দেশীয় বিভিন্ন ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্যের পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন আকর্ষনীয় রাইড রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST