ঢাকাTuesday , 7 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বগুড়ায় শহীদ আবরারের শাহাদাত বার্ষিকী ও নিপীড়ন বিরোধী দিবস পালন করে ছাত্রশিবির।

    admin
    October 7, 2025 6:17 pm
    Link Copied!

    মোঃ নুরুজ্জামান শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি//

    ৭ অক্টোবর নিপীড়ন বিরোধী দিবস ও শহীদ আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখা।

    মঙ্গলবার(৭ অক্টোবর) শাজাহানপুর উপজেলার জোড়া নাজমুল উলুম কামিল মাদ্রাসা অডিটরিয়ামে এটি অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে জেলা সভাপতি জোবায়ের আহমেদ নাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্পোর্টস বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ রাফি।

    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “শহীদ আবরার ফাহাদ ছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবচেয়ে বলিষ্ঠ কন্ঠস্বর। যে কারণে এদেশের ভারতের এজেন্ডা বাস্তবায়নকারী ছাত্রলীগ তাকে বেঁচে থাকতে দেয়নি। এখন আমাদের সবাইকে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে”

    সর্বশেষ শহীদ আবরার ফাহাদ সহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST