ঢাকাFriday , 20 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বগুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক জেলা বৈঠক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    admin
    February 20, 2026 7:18 pm
    Link Copied!

    মোঃ নুরুজ্জামান শাজাহানপুর উপজেলা প্রতিনিধি//

    বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার উদ্যোগে মাসিক জেলা বৈঠক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় কলোনীস্থ শাহ্ ওয়ালীউল্লাহ মিলনায়তনে এ জেলা বৈঠক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

    জেলা সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার।

    বগুড়া জেলা সাধারণ সম্পাদক প্রভাষক আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাসেত, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, অধ্যক্ষ জহুরুল ইসলাম বাদশা ও শাহাদাত হোসেন সহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, সংগঠনকে শক্তিশালীকরণ এবং আগামীর কার্যক্রম সফল করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

    শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST