ঢাকাWednesday , 8 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বগুড়ার শাজাহানপুরে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

    admin
    October 8, 2025 7:26 pm
    Link Copied!

    মোঃ নুরুজ্জামান, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি///

    বগুড়া শাজাহানপুরে ৭৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

    বুধবার (০৮ অক্টোবর) শাজাহানপুর থানাধীন ১৩ নং ওয়ার্ডের ফুলদিঘী মধ্যপাড়া এলাকার মোস্তাক ভ্যারাইটিস স্টোরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত হলেন, উপজেলার বয়রাদিঘী গ্রামের আলিম উদ্দিনের ছেলে মোঃ মানিক (৩৫)।

    জানা যায়, বুধবার সকালে উপজেলার কৈগাড়ি পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মোঃ আল মাহমুদ সঙ্গীয় অফিসার ও চৌকস ফোর্সের সহায়তায় উক্ত এলাকায় অভিযান চালিয়ে ৭৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)শফিকুল ইসলাম জানান, আটক মানিকের কাছ থেকে বিপুল সংখ্যাক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মানিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST