মোঃ মাসুম বিল্লাহ্ , বরগুনা জেলা প্রতিনিধি ॥
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বরগুনায় আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন বরগুনা পুলিশ সুপার মোঃ আল মামুন শিকদার। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আতিকুল ইসলাম।
বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন ও শিক্ষার আলোকে সমাজে শান্তি, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা সম্ভব।
প্রধান অতিথি মোঃ শফিউল আলম তাঁর বক্তব্যে বলেন— “রাসূলুল্লাহ (সাঃ)-এর শিক্ষা ও আদর্শ আমাদের জীবনে ধারণ করতে পারলে একটি মানবিক সমাজ গড়ে উঠবে।”
আলোচনা শেষে দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আয়োজনে ছিল জেলা প্রশাসন বরগুনা। সহযোগিতায় ইসলামি ফাউন্ডেশন বরগুনা এবং বাংলাদেশ শিশু একাডেমি বরগুনা।


