ঢাকাSaturday , 29 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বরগুনায় দুই শতাধিক গবাদিপশুর বিনামূল্যে ভ্যাকসিন চিকিৎসা সেবা

    admin
    November 29, 2025 5:48 pm
    Link Copied!

    কাশেম হাওলাদার:

    গাছে গাছে বাঁধা শত শত গরু ও ছাগল দূর থেকে দেখলে যেন সাময়িক পশুহাট বসেছে। প্রান্তিক খামারিদের দোরগোড়ায় বিনামূল্যে ভেটেরিনারি সেবা পৌঁছে দিতে বরগুনার প্রত্যন্ত গ্রামে গিয়ে গবাদিপশুর চিকিৎসা করছেন ভেটেরিনারি চিকিৎসকরা। এতে সন্তুষ্ট খামারিরা মনে করছেন, নিয়মিত এমন আয়োজন হলে পশুপালন আরও লাভজনক হবে।

    শনিবার (২৯ নভেম্বর) সকালে সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নে বরগুনা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে দুই শতাধিক গবাদিপশুকে বিনামূল্যে ভ্যাকসিন, কৃমিনাশক ওষুধ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।

    প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, দূরবর্তী এলাকার অনেক খামারি সময়মতো অসুস্থ পশু নিয়ে হাসপাতালে যেতে পারেন না। তাদের সুবিধার্থেই প্রান্তিক পর্যায়ে এই ভেটেরিনারি ক্যাম্প আয়োজন করা হয়। ক্যাম্পে গবাদিপশুর রোগ প্রতিরোধ, সঠিক পালন পদ্ধতি, সঠিক সময়ে ওষুধ প্রয়োগ এবং লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

    বিনামূল্যে সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন খামারিরা মোসা. হালিমা বেগম বলেন, গতকাল মাইকিং শুনে আজ দুইটি গরু নিয়ে এসেছি। ফ্রি ভ্যাকসিন ও কৃমিনাশক দেওয়া হয়েছে। গরু নিয়ে আর বাজারে যেতে হয়নি এটাই সবচেয়ে বড় সুবিধা।

    বুড়িরচর ইউনিয়নের কামরাবাদ এলাকার খামারি আব্দুর রাজ্জাক হাওলাদার বলেন, একজন ডাক্তার নিজে উপস্থিত থেকে গরুর চিকিৎসা করেছেন এবং প্রয়োজনীয় ওষুধ দিয়েছেন। এছাড়া সঠিকভাবে পালন পদ্ধতি সম্পর্কেও পরামর্শ দিয়েছেন। বিনামূল্যে সেবা পাওয়ায় আমরা খুবই খুশি।

    বরগুনা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডাঃ বিথী দেবনাথ বলেন, প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে দুই শতাধিক গবাদিপশুকে ভ্যাকসিন ও ওষুধ দেওয়া হয়েছে। পাশাপাশি জটিল রোগের চিকিৎসাও করা হয়েছে। প্রান্তিক খামারিদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। এ ধরনের ক্যাম্প ধারাবাহিকভাবে চলবে

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST