মোঃ মাসুম বিল্লাহ্, বরগুনা প্রতিনিধি।।
বরগুনা সদর উপজেলার এম এম টাওয়ার সংলগ্ন সড়কে যৌথবাহিনী চেকপোস্ট পরিচালনা করেছে নৌবাহিনী ও ট্রাফিক পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ চেকপোস্ট পরিচালনা করা হয়।
নৌবাহিনীর লেফটেন্যান্ট আবু মোহাম্মদ তারেক আদনান (পি নং–৩৪৯৯) এর নেতৃত্বে ৯ সদস্যের একটি টিম ও বরগুনা সদর ট্রাফিক পুলিশের তিন সদস্য এতে অংশ নেন।
চেকপোস্ট চলাকালে বাস, মিনি ট্রাক, মাহিন্দ্রা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স এবং যাত্রীদের পরিচয়পত্র যাচাই করা হয়। সন্দেহভাজন ব্যক্তিদেরও তল্লাশি চালানো হয়।
অভিযানে মোট ২২৯টি মোটরসাইকেল, ১২টি সিএনজি, ২টি মিনি ট্রাক, ১টি বাস, ৫টি প্রাইভেট কার ও ৯টি অটোরিকশা চেক করা হয়। এর মধ্যে মোটরসাইকেলের বিরুদ্ধে ৭টি ও সিএনজির বিরুদ্ধে ২টি মামলা করা হয়।
উক্ত মামলার বিপরীতে সর্বমোট ৩৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে যৌথবাহিনী।


