ঢাকাThursday , 16 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বরগুনায় যৌথ বিল্ডিং নিয়ে বিরোধ: শ্রেষ্ঠ শিক্ষিকা তাজেনুর বেগমকে মারধর, অবরুদ্ধ মানিক মিয়াকে উদ্ধার

    admin
    April 16, 2026 7:58 pm
    Link Copied!

    মোঃ মাসুম বিল্লাহ্ বরগুনা জেলা প্রতিনিধি:

    বরগুনায় দীর্ঘদিনের পারিবারিক বিরোধকে কেন্দ্র করে জেলা স্কুলের সহকারী শিক্ষক জাহাঙ্গীর মাস্টার ও তার স্ত্রী, বরগুনা আলীয়া মাদ্রাসার শিক্ষিকার বিরুদ্ধে এক শিক্ষিকা ও তার স্বামীকে মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে বরগুনা ব্যাংক কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, যৌথ উদ্যোগে নির্মিত একটি বিল্ডিংয়ের মালিকানা ও ভাগাভাগি নিয়ে জাহাঙ্গীর মাস্টার ও তার শ্যালক মানিক মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে ঘটনার দিন মানিক মিয়াকে ঘরের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়। এরপর জাহাঙ্গীর মাস্টার ও তার স্ত্রী মিলে মানিক মিয়ার স্ত্রী—পাথরঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তাজেনুর বেগমকে এলোপাতাড়ি মারধর করেন। এ সময় তার মোবাইল ভাঙচুর ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

    পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে স্থানীয়রা ৯৯৯-এ কল করেন। পুলিশ এসে অবরুদ্ধ মানিক মিয়াকে উদ্ধার করে, এবং আহত তাজেনুর বেগমকে চিকিৎসা সহায়তা দেন।
    উল্লেখযোগ্য তথ্য হলো—জাহাঙ্গীর মাস্টারের স্ত্রী ও মানিক মিয়া আপন ভাই-বোন।

    তাজেনুর বেগম বরগুনা জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন এবং পরপর তিনবার পাথরঘাটা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। একজন সৎ, নিবেদিতপ্রাণ শিক্ষকের ওপর এ হামলার ঘটনাকে স্থানীয়রা শিক্ষাঙ্গনের জন্য গভীর লজ্জাজনক বলে মন্তব্য করেছেন।

    শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের প্রশ্ন—
    “শিক্ষক নামধারী ব্যক্তিদের এমন আচরণে সমাজ কী বার্তা পায়?”

    “যেখানে প্রকৃত শিক্ষকরা সামান্য আয়ে জীবন চালান, সেখানে কিছু শিক্ষক দম্পতির আলিশান জীবনযাপন ও আচরণ কি তদন্ত হওয়া উচিত নয়?”

    এ বিষয়ে স্থানীয়দের দাবি—আইনশৃঙ্খলা বাহিনী ও দুদক নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার পেছনের সবকিছু উদঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST