মোঃ মাসুম বিল্লাহ্ বরগুনা জেলা প্রতিনিধি।।
বরগুনার পোটকাখালী স্লুইস গেট থেকে আশ্রায়ন প্রকল্প এলাকার উত্তর দিক পর্যন্ত নির্মিত রিং বেড়িবাঁধের উদ্বোধন হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় উদ্বোধন করেন জেলা প্রশাসক মিছ তাছলিমা আক্তার।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক সজল চন্দ্র শীল, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম এবং বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) খুলনা অফিস–এর প্রধান আল-মামুন আজাদ। সভাপতিত্ব করেন সদর উপজেলার ইউএনও সিফাত বিন সাদেক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাগোনারী–এর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি।
এ ছাড়া বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আবুসালেহ জাফর, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক স্বপনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং ৭নং ঢলুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল টিটু উপস্থিত ছিলেন।
৬২৮ মিটার দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্থের এই রিং বেড়িবাঁধ নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৪০ লাখ ৬৮ হাজার ৭১৯ টাকা। বাস্তবায়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে জাগো নারী।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক মিছ তাছলিমা আক্তার রাস্তার দুই পাশে গাছের চারা রোপণের নির্দেশ দেন এবং নিজ হাতে একটি বটগাছের চারা রোপণ করেন। পরে আশ্রয়ণ প্রকল্পের ৭৫০ পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়।
জেলা প্রশাসক বলেন, ‘বেড়িবাঁধটি নির্মাণ হওয়ায় স্থানীয় মানুষের চলাচল সহজ হবে। শিশুদের শিক্ষা, পরিবেশ সুরক্ষা ও এলাকার সার্বিক উন্নয়নে প্রশাসন কাজ করছে।



