ঢাকাFriday , 17 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বরগুনায় ১৩৫তম লালন সাঁইয়ের তিরোধান দিবস উদযাপন

    admin
    October 17, 2025 11:01 pm
    Link Copied!

    মোঃ মাসুম বিল্লাহ্ বরগুনা জেলা প্রতিনিধি।।

    বরগুনায় বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন, বরগুনা।

    শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শফিউল আলম।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আল মামুন শিকদার, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাতাহ্ এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এভিএম কাউসার জামান।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস।

    প্রধান অতিথি মোঃ শফিউল আলম তাঁর বক্তব্যে বলেন, লালন সাঁই কেবল একজন বাউল ছিলেন না, তিনি ছিলেন মানবতার কবি। তাঁর গান ও দর্শনে রয়েছে সাম্য, ভালোবাসা ও সহনশীলতার শিক্ষা। সমাজে শান্তি প্রতিষ্ঠা ও ভেদাভেদহীন মানবতার বার্তা ছড়িয়ে দিতে আমাদের সবাইকে লালনের আদর্শ অনুসরণ করতে হবে।

    বক্তারা বলেন,
    বাউল সম্রাট লালন সাঁই এমন এক মানবতাবাদী চিন্তা সমাজে ছড়িয়ে দিয়েছেন যা আজও প্রাসঙ্গিক। ধর্ম, বর্ণ ও জাতিভেদ ভুলে মানুষে মানুষে ভালোবাসা গড়ে তোলাই তাঁর মূল শিক্ষা।
    তারা আরও বলেন, লালনের দর্শন আজও সাম্যের সমাজ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগায়।

    বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল মাসুদ বলেন, লালনের গানে রয়েছে মানবতার আলো, যা সমাজে সহমর্মিতা ও ভালোবাসা জাগিয়ে তোলে।

    অনুষ্ঠানের সভাপতি অনিমেষ বিশ্বাস তাঁর বক্তব্যে বলেন,লালন সাঁই আমাদের শিখিয়েছেন মানুষকে মানুষ হিসেবে দেখা— এই শিক্ষা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    আলোচনা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা পরিবেশন করেন লালনগীতি, নৃত্য ও আবৃত্তি।
    লালনের অমর বাণী— মানুষ ভজলে সোনার মানুষ হবি— এই মূলমন্ত্রে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

    লালনের দর্শন ও মানবতার বাণীকে ছড়িয়ে দিতে এমন আয়োজন সমাজে সহনশীলতা, সাম্য ও মানবিক মূল্যবোধ জাগ্রত করবে— এমনটাই প্রত্যাশা সকলের।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST