ঢাকাTuesday , 30 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বরগুনার তালতলীতে পায়রা নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

    admin
    September 30, 2025 6:12 pm
    Link Copied!

    বরগুনা প্রতিনিধি:

    বরগুনার তালতলী উপজেলার পায়রা (বুড়িশ্বর) নদী থেকে অজ্ঞাতনামা এক শিশুর (বয়স আনুমানিক ৩ বছর) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অঙ্কুজান পাড়া এলাকার তাপবিদ্যুৎ কেন্দ্রসংলগ্ন পায়রা (বুড়িশ্বর) নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অঙ্কুজান পাড়া এলাকার তাপবিদ্যুৎ কেন্দ্রসংলগ্ন পায়রা নদীতে স্থানীয় কয়েকজন বাসিন্দা মাছ ধরতে গেলে নদীর তীরে শিশুটির মরদেহ দেখতে পান। পরে তারা নৌ-পুলিশ ও তালতলী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

    তালতলী থানার ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, শিশুটির মরদেহ উদ্ধারের পর আমরা আশপাশের এলাকায় খোঁজ করেছি, তবে কেউ শিশুটির পরিচয় শনাক্ত করতে পারেননি। মরদেহটি ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST