ঢাকাThursday , 19 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে চান তৃণমূল

    admin
    February 19, 2026 5:09 pm
    Link Copied!

    মোঃ মাসুম বিল্লাহ্ব,বরগুনা জেলা প্রতিনিধি

    বরগুনায় সংরক্ষিত মহিলা সংসদ সদস্য পদে স্থানীয় ত্যাগী নারী নেত্রী মীরা খানকে মনোনয়ন দেওয়ার দাবিতে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে জোরালো প্রত্যাশা দেখা দিয়েছে। দীর্ঘ ১৭ বছর ধরে মাঠের রাজনীতিতে সক্রিয় থাকা মীরা খানকে “সৎ, নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্ব” হিসেবে বিবেচনা করছেন স্থানীয়রা।

    ছাত্রজীবন থেকেই রাজনীতিতে যুক্ত মীরা খান বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, সামাজিক কর্মকাণ্ড ও তৃণমূল সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার বাবা জাফর আলী খান ছিলেন আমতলী থানার বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি।

    বর্তমানে তিনি আমতলী উপজেলায় জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি এবং বরগুনা জেলা মহিলা দলের সহ-সভাপতি।

    দলীয় সূত্র জানায়, দীর্ঘ রাজনৈতিক জীবনে তার বিরুদ্ধে কোনো ধরনের বিতর্কিত কর্মকাণ্ড, চাঁদাবাজি বা লুটপাটের অভিযোগ নেই। তাই তাকে পরিষ্কার ভাবমূর্তির নেত্রী হিসেবে দেখছেন স্থানীয়রা।

    আমতলী–তালতলী–বরগুনা সদরসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা জানান, ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বকে মূল্যায়ন করলে সংগঠন আরও শক্তিশালী হবে। জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত এমন নেত্রীকেই তারা সংরক্ষিত আসনে দেখতে চান।

    মীরা খান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন এলাকায় ঘুরে মানুষের দুঃখ-দুর্দশা ও উন্নয়ন সংকট কাছ থেকে দেখেছি। “জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকবো,” উল্লেখ করে তিনি বলেন, দায়িত্ব পেলে অসমাপ্ত উন্নয়ন দ্রুত সম্পন্ন করে একটি আধুনিক ও উন্নত বরগুনা গড়ে তুলতে চান।

    স্থানীয় নেতাকর্মীরা আশা করছেন, দলীয় হাইকমান্ড বরগুনার রাজনৈতিক বাস্তবতা ও জনগণের প্রত্যাশা বিবেচনায় নিয়ে যোগ্য নেত্রী হিসেবে মীরা খানকেই সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন দেবেন।

    পর্যবেক্ষকদের মতে, মীরা খানকে ঘিরে তৃণমূলে যে জনআলোচনা তৈরি হয়েছে, তা আসন্ন সময়ের রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST