ঢাকাWednesday , 19 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বরগুনা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

    admin
    November 19, 2025 5:55 pm
    Link Copied!

    বরগুনা প্রতিনিধি:

    দ্বিতীয় স্ত্রীকে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে বরগুনা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জসিম উদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

    বুধবার (১৯ নভেম্বর) বিষয়টি দুপুরে নিশ্চিত করেন বাদির আইনজীবী আবদুল ওয়াসি মতিন। মঙ্গলবার ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ লায়লাতুল ফেরদৌস এ আদেশ দেন।

    অভিযুক্ত জসিম উদ্দিন বর্তমানে বরগুনায় কর্মরত। তিনি চট্টগ্রাম জেলার পাহাড়তলী উপজেলার প্রাণহরিদাস রোড, দক্ষিণ কাট্টলির বাসিন্দা মোস্তাফিজুর রহমানের ছেলে।

    মামলার অভিযোগসূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর বাদি ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন। অভিযোগে বলা হয়, বরগুনা জেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে জসিম উদ্দিন বাদির গ্রামের একটি বিদ্যালয় পরিদর্শনে গিয়ে তাকে বিয়ের প্রস্তাব দেন। তখন বাদি বিবাহিত ছিলেন। পরে তিনি পূর্বের স্বামীকে তালাক দিয়ে ২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি জসিম উদ্দিনকে বিয়ে করেন।

    বিয়ের পর জসিম উদ্দিন তাকে জেলা শিক্ষা অফিসের একটি ফ্লোরে ভাড়া বাসায় রাখেন। কিছুদিন পর তার কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুক দিতে অনীহা প্রকাশ করলে তাকে শারীরিকভাবে নির্যাতন করে বাসা থেকে বের করে দেন। এ ঘটনায় বাদি মামলা করলেও পরে আপসের মাধ্যমে সেই মামলা তুলে নিতে বাধ্য হন।

    বাদির দাবি, ২০২৪ সালের ১৬ অক্টোবর জসিম উদ্দিন তাকে ৯১ লাখ টাকার কাবিননামা প্রদান করেন। এরপর চলতি বছরের ২ অক্টোবর নিজ বাড়িতে বিল্ডিং নির্মাণের জন্য আবারও ৫০ লাখ টাকা যৌতুক দাবি করেন। অস্বীকার করায় পুনরায় নির্যাতনের শিকার হন তিনি এবং পরে মামলা দায়ের করেন।

    বাদির আইনজীবী আবদুল ওয়াসি মতিন বলেন, মামলা গ্রহণের পর ট্রাইব্যুনাল বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম শরিয়ত উল্লাহকে অনুসন্ধান প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। গত ১ নভেম্বর তিনি প্রতিবেদন দেন যে বাদির অভিযোগ ভিত্তিহীন। তবে ওই প্রতিবেদনের বিরুদ্ধে বাদি নারাজি দাখিল করলে আদালত জসিম উদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

    অভিযুক্ত জসিম উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার মোবাইল নম্বরে পাওয়া যায়নি।

    বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, আমরা এখনো গ্রেফতারি পরোয়ানা পাইনি। পরোয়ানা পাওয়া মাত্রই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST