ঢাকাWednesday , 10 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বাংলাদেশ প্রেসক্লাব শিবগঞ্জ উপজেলা কমিটি পূর্ণ গঠন ও জেলা কমিটির সাংগঠনিক উন্নয়ন সভা

    admin
    December 10, 2025 8:23 pm
    Link Copied!

    মোসা বেবিয়ারা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    বাংলাদেশ প্রেসক্লাব, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার, মাসিক সাংগঠনিক উন্নয়ন সভা ও শিবগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটির পুনর্গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।

    ১০ই ডিসেম্বর ২০২৫ বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ঘোড়া স্ট্যান্ড স্থানীয় কার্যালয়ে এই সভা
    অনুষ্ঠিত হয়।

    সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ সংগঠনের সার্বিক অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংবাদিকদের পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয়ে সাংগঠনিক আলোচনা হয়।  পাশাপাশি শিবগঞ্জ উপজেলা শাখার বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

    গত ৬ই নভেম্বর২০২৫- বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি জনাব সাংবাদিক ফরিদ খানের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে শিবগঞ্জ উপজেলা শাখা পূর্ণাঙ্গ কমিটি বাতিল ঘোষণা করা হয়।  এবং গত ৮ ই ডিসেম্বর ২০২৫ -ইং তারিখে
    সাংবাদিক,প্রভাষক এসএম শামসুজ্জোহা বিদ্যুৎকে, আহ্বায়ক করে, জেলা কমিটির সমন্বয়ে, পূর্ণাঙ্গ কমিটি গঠনের অনুমতি প্রদান করা হয়। দৈনিক আলোকিত সকালের স্টাফ রিপোর্টার, শামসুজ্জোহা বিদ্যুৎ কে সভাপতি এবং দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিজিটাল জেলা প্রতিনিধি,
    করিমোল্লাকে, সাধারণ সম্পাদক নির্বাচিত করে, ১১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

    নবনিযুক্ত কমিটির অন্য সদস্যরা হলেন।  

    সাংগঠনিক সম্পাদক,আশ্রয় প্রতিদিনের জেলা প্রতিনিধি, শাহিন শওকত,

    সহ-সভাপতি দৈনিক তদন্ত রিপোর্টের স্টাফ রিপোর্টার,শহিদুল ইসলাম পল্লব,

    যুগ্ন সাধারন সম্পাদক,দৈনিক আশ্রয় প্রতিদিনের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি, সারোয়ার হোসেন ফরাদ,

    শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক, দৈনিক স্বদেশ বিচিত্রার জেলা প্রতিনিধি, বেবি আরা খাতুন,

    তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক,দৈনিক মুক্তি সমাচারের স্টাফ রিপোর্টার, শামসুন্নাহার সুমা

    ,অর্থ বিষয়ক সম্পাদক,দৈনিক অভয়নগরের বিশেষ প্রতিনিধি সানাউল্লাহ সুমন
    , দপ্তর ও প্রচার সম্পাদক আব্দুল বাতেন,

    জীবন ইসলাম, আলী সদস্য
    আলী নেওয়াজ। নেতৃবৃন্দ সংগঠনের ঐক্য, পেশাদারিত্ব ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় একযোগে কাজ অঙ্গীকার ব্যক্ত করেন ।
    সভা শেষে আগামী দিনের কর্মপরিকল্পনা ও বিভিন্ন উন্নয়নমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST