এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার
বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট কক্সবাজার জেলার ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গত কাল ১৩-১২-২০২৫ তারিখ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বিজন কান্তি সরকার এবং মহাসচিব এস এন তরুণ দে এর যৌথ স্বাক্ষরে এই কমিটি অনুমোদন করা হয়।
অনুমোদিত কমিটিতে অধ্যাপক গোপাল কৃষ্ণ দাশ কে আহবায়ক এবং বি আর পাল (বলরাম) কে সদস্য সচিব করা হয়েছে।
নব গঠিত কমিটির সদস্যরা হলেন অধ্যাপক গোপাল কৃষ্ণ দাশ, আহ্বায়ক, কক্সবাজার পৌরসভা, দোলন ধর, যুগ্ম আহবায়ক, কক্সবাজার পৌরসভা, বি আর পাল(বলরাম) সদস্য সচিব, কক্সবাজার পৌরসভা, অব: অধ্যক্ষ সুধীর কান্তি দে, সদস্য, মহেশখালী
মিঠুন বড়ুয়া (বোটাম), সদস্য, রামু, জুয়েল দত্ত, সদস্য, সদর, রমেশ সেন, সদস্য, পেকুয়া, মিঠুন আচার্য্য, সদস্য, চকরিয়া, দ্বি প্রহর বড়ুয়া, সদস্য, কক্সবাজার পৌরসভা, সঞ্জয় কান্তি দে, সদস্য, উখিয়া, বিজয় দাশ, সদস্য, কক্সবাজার পৌরসভা । নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন আগামীতে উক্ত কমিটি হিন্দু , বৌদ্ধ ও খ্রিষ্টানদের কল্যাণে জেলার সকল দপ্তরে অগ্রণী ভূমিকা পালন করবে।



