ঢাকাSaturday , 20 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

    admin
    June 20, 2026 3:29 pm
    Link Copied!

    ​মোঃতানজিলুল ইসলাম লাইক রাজশাহী:

    রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে ‘বাংলা টিফিন’ রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রেস্তোরাঁ ব্যবসায়ীরা।

    শনিবার (২০ জুন) বেলা ১২টায় বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, রাজশাহী জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    ​এদিন মানববন্ধনে রেস্তোরাঁ মালিক সমিতির রাজশাহী জেলা শাখার নেতৃবৃন্দ, সাধারণ সদস্য এবং এ খাতের সাথে সংশ্লিষ্ট বিপুল সংখ্যক ব্যবসায়ী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

    ​কর্মসূচি চলাকালে বক্তারা ‘বাংলা টিফিন’ রেস্তোরাঁয় সংঘটিত এই অনাকাঙ্ক্ষিত ও ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। তারা বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে এমন হামলার ঘটনা সাধারণ ব্যবসায়ীদের মাঝে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের সৃষ্টি করেছে। একটি সুষ্ঠু ও নিরাপদ বাণিজ্যিক পরিবেশ বজায় রাখার স্বার্থে এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

    ​মানববন্ধন থেকে ব্যবসায়ী নেতারা অবিলম্বে এই হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান। একইসঙ্গে, রাজশাহীর সব ব্যবসায়ীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ও কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST