ঢাকাThursday , 9 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বাঘাইছড়িতে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি, পানিবন্দি হাজারো মানুষ

    admin
    July 9, 2026 1:22 pm
    Link Copied!

    নোমাইনুল ইসলাম,বাঘাইছড়ি প্রতিনিধি:

    টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় হাজারো মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। অনেক এলাকায় ঘরবাড়ি, দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও ফসলি জমি তলিয়ে গেছে। পাশাপাশি পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

    উপজেলার বাঘাইছড়ি সদর, মাচালং বাজার , বাঘাইহাট বাজার, মারিশ্যা, সাজেক, রূপকারী, আমতলীসহ বিভিন্ন এলাকায় নদী ও ছড়ার পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বসতবাড়িতে প্রবেশ করেছে। অনেক সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। কোথাও কোথাও পাহাড়ধসের কারণে সড়ক যোগাযোগও বিঘ্নিত হয়েছে।

    স্থানীয়রা জানান, আকস্মিক বন্যায় অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে। অনেকের রান্নাবান্না বন্ধ হয়ে পড়েছে এবং বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। গবাদিপশু ও হাঁস-মুরগি নিয়েও বিপাকে পড়েছেন ক্ষতিগ্রস্তরা।

    পাহাড়ধসের ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে উপজেলা প্রশাসন, পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা কাজ করছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

    উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশ ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে টানা বৃষ্টিপাত অব্যাহত থাকায় সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

    এদিকে আবহাওয়া অধিদপ্তর আরও ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়ায় বাঘাইছড়ির বন্যা ও পাহাড়ধস পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন স্থানীয়রা। প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST