ঢাকাThursday , 2 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বাঘাইছড়িতে ১০ পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের সদস্য গ্রেফতার

    admin
    July 2, 2026 5:55 pm
    Link Copied!

    নোমাইনুল ইসলাম
    বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

    রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল্লাহ আল নোমান (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

    পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিয়াজুল ইসলাম রানা সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে উপজেলার মারিশ্যা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাতাব্বরপাড়া ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় আব্দুল্লাহ আল নোমানকে তল্লাশি করে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।

    এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সংশ্লিষ্ট উপধারায় বাঘাইছড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

    পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST