ঢাকাFriday , 4 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বান্দরবানে প্রাইভেটকারের গোপন স্থানে ইয়াবা, চালক আটক

    admin
    September 4, 2026 8:17 pm
    Link Copied!

    উমংনু মারমা
    বান্দরবান প্রতিনিধি:

    বান্দরবান সদর উপজেলার ট্রাফিক মোড় থেকে একটি বিলাসবহুল প্রাইভেটকারের গোপন স্থান থেকে কয়েক হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় গাড়িটির চালক জাকির হোসেনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ট্রাফিক মোড়ে অভিযান চালিয়ে প্রাইভেটকারটি আটক করা হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে সিটের গোপন স্থানে রাখা ১৩টি প্যাকেট উদ্ধার করে পুলিশ। প্যাকেটগুলোতে ইয়াবা ট্যাবলেট ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

    পুলিশ বলছে, প্রাইভেটকারটি কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে বান্দরবান সদরে প্রবেশ করেছিল। আগে থেকেই গোয়েন্দা নজরদারিতে থাকা গাড়িটির গতিবিধি পর্যবেক্ষণের পর ট্রাফিক মোড়ে অভিযান চালানো হয়।
    তবে উদ্ধার করা ইয়াবার সঠিক সংখ্যা এখনো নির্ধারণ করা হয়নি। পুলিশ জানিয়েছে, ট্যাবলেটগুলো গণনার কাজ চলছে এবং এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

    আটক জাকির হোসেন কুমিল্লার বাসিন্দা। পুলিশের কাছে তিনি দাবি করেছেন, গাড়িতে ইয়াবা থাকার বিষয়ে তিনি কিছুই জানতেন না।
    জাকির হোসেনের ভাষ্য অনুযায়ী, শুক্রবার ভোরে তিনি কক্সবাজার থেকে প্রাইভেটকারটি নিয়ে রওনা হন। পথে কেরানীহাট এলাকায় একজন যাত্রী এবং পরে বান্দরবান সদরে আরও দুজন যাত্রী গাড়ি থেকে নেমে যান।

    এরপর ট্রাফিক মোড়ে পুলিশ তাকে আটক করে এবং গাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধার করে।
    তিনি আরও দাবি করেন, মাত্র কয়েকদিন আগে তিনি ওই প্রাইভেটকারটি চালানোর কাজ শুরু করেছেন।

    বান্দরবানের পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কয়েক হাজার ইয়াবা ট্যাবলেটসহ একটি বিলাসবহুল প্রাইভেটকার এবং এর চালককে আটক করা হয়েছে।

    তিনি বলেন, উদ্ধার করা ইয়াবার সঠিক সংখ্যা নির্ধারণে কাজ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
    পুলিশ সুপার আরও বলেন, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগ যথেষ্ট নয়। মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST