ঢাকাSaturday , 4 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক

    admin
    July 4, 2026 2:15 pm
    Link Copied!

    উমংনু মারমা
    বান্দরবান প্রতিনিধি,

    বান্দরবানে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ যৌতোয়াং বম (৫৫) নামে কেএনএর এক সদস্যকে আটক করা হয়েছে।
    শনিবার (৪ জুলাই) সকালে ৩ নং থানচি সদর  ইউনিয়নের ৯নং ওয়ার্ড শেরকর পাড়া অভিযান চালিয়ে তাকে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা। পরে তাকে থানচি থানায় হস্তান্তর করা হয়।
    আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এর সদস্যরা বান্দরবান রিজিয়নের আওতাধীন রুমা থানচির দূর্গম বিভিন্ন এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি আভিযানিক দল গত ২৮ জুন থেকে রাঙ্গামাটির জেলার সীমান্তে রুমা থানচির দূর্গম এলাকা গুলোতে সন্ত্রাসী বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে গোলাগুলির ঘটনাও ঘটে।

    এ অভিযানের অংশ হিসেবে শনিবার সকালে থানচির দূর্গম এলাকায় অভিযান পরিচালনার সময় অস্ত্রসহ কেএনএফ এর এক সদস্যকে করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার বলেন, থানচির দূর্গম এলাকা থেকে অস্ত্রসহ কেএনএফ এর এক সদস্যকে সেনাবাহিনী আটকের পর পুলিশে কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST