ঢাকাWednesday , 10 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় ১৬ হাজার তিনশত ঘনফুট পাথর তৃতীয় দফায় নিলামে বিক্রি

    admin
    December 10, 2025 10:45 pm
    Link Copied!

    উমংনু মারমা , জেলা প্রতিনিধি, বান্দরবান।

    বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ১৬ হাজার ৩০০ ঘনফুট জব্দকৃত পাথর তৃতীয় দফায় উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করেছে রোয়াংছড়ি উপজেলা প্রশাসন।

    বুধবার (১০ ডিসেম্বর ) উপজেলা নির্বাহী অফিসার তাজমিন আলম তুলি এর উপস্থিতিতে এই নিলাম অনুষ্ঠিত হয়।

    ২০১৮ সালে অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছিলেন একটি সিন্ডিকেট। পাথর ব্যবসায়িরা, উত্তোলিত পাথর ১নং রোয়াংছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চক্ষুলাল পাড়া নামক স্থানে বিক্রয়ের উদ্দেশ্যে জমা করে রাখেন।

    পরবর্তীতে রোয়াংছড়ি উপজেলা প্রশাসনের নজরে আসলে একই বছরের ২২ মার্চ অভিযান চালিয়ে অবৈধ পাথরগুলো জব্দ করেন ।

    জব্দকৃত পাথর বান্দরবানের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (২য় আদালত) এর আদেশক্রমে উপজেলা প্রশাসন উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রয় করেন।

    এতে প্রথম দফায় ঠিকাদার মাওসেতুং তঞ্চঙ্গ্যা নিলামের সর্বোচ্চ ডাক পেয়ে ১০লাখ ৫ হাজার টাকা দিয়ে ১৬হাজার ৩শত ঘনফুট পাথর নিয়ে নেয়। পরবর্তীতে ঠিকাদার মাওসেতুং আর্থিক সমস্যার কারণে নিলামের ডাক অনিচ্ছা প্রকাশ করেন। এতে নিলাম স্থগিত করেন উপজেলা প্রশাসন,

    পরবর্তীতে তৃতীয় দফায় নিলাম ঘোষণা করেন রোয়াংছড়ি উপজেলা প্রশাসন, নিলামে মোঃ বশির খান ১৬,৩০০ (ষোল হাজার তিনশত) ঘন ফুট পাথর – ৫,৫৫০০০ (পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার) টাকা নিলাম নিয়ে নেয়।

    এসময় উপস্থিত ছিলেন, রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাকের আহমেদ, বান্দরবান পরিবেশ অধিদপ্তরে সহকারি পরিচালক মো. রেজাউল করিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল আমিন দেওয়ান, ১নং রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, বান্দরবান পরিবেশ অধিদপ্তরে উপ সহকারি পরিচালক নিকু জোতি চাকমা, উপজেলা ত্রান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলটন দস্তিদার সহ এলাকার ব্যক্তিবর্গ, সাংবাদিক বৃন্দ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST