ঢাকাWednesday , 1 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বালিয়াকান্দিতে কৃষি পুনর্বাসন খাতের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি ও উপকরণ বিতরণ সম্পন্ন ।

    admin
    July 1, 2026 12:09 am
    Link Copied!

    জুয়েল রানা, বালিয়াকান্দি ।

    “কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে রাজবাড়ীর বালিয়াকান্দিতে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

    গতকাল মঙ্গলবার ৩০ জুন উপজেলা কৃষি অফিস সংলগ্ন কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বালিয়াকান্দি উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে।

    এবারের কর্মসূচির আওতায় উপজেলার মোট ১০০টি প্রতিষ্ঠানের মাঝে ব্যাপক পরিসরে গাছের চারা ও অন্যান্য আনুষঙ্গিক উপকরণ বিতরণ করা হয়েছে।

    মোট ২,৬৫০টি বিভিন্ন প্রজাতির গাছ ও বৃক্ষের চারা সুরক্ষায় ২,৬৫০টি বাঁশের খুঁটি।
    ভারমিকম্পোস্ট (কেঁচো সার): প্রতি ৫টি চারার জন্য ৪০ কেজি হারে মানসম্মত জৈব সার।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চৌধুরী মোস্তাফিজুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ আহমেদ আশিক, বিএনপি নেতা মোঃ আনোয়ার হোসেন, আসাদ মাস্টার, উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক তানিয়া আক্তার সুমন সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং উপকারভোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

    “সরকারের নির্বাচনী অঙ্গীকার পূরণে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এই বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিতরণকৃত চারা ও সার সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে সবুজায়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে হবে।”

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST