ঢাকাWednesday , 3 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বালিয়াকান্দিতে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    admin
    September 3, 2025 10:36 pm
    Link Copied!

    জুয়েল রানা , রাজবাড়ী থে‌কে//

    রাজবাড়ী বালিয়াকান্দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

    বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠনের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয় এবং বর্ণাঢ্য র‍্যালি শেষে চৌরাস্তার মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ।

    সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের সভাপতিত্বে বক্তৃতা করেন, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু,সাবেক সদস্য সচিব মিজানুর রহমান বিল্লাল, সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল ওহাব মন্ডল, দপ্তর সম্পাদক মাসুদুর রহমান, জামালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি  মীর মনিরুজ্জামান বাবু, বালিয়াকান্দি সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহসিন খান, রফিক উল-দ্দৌলা বাবলু প্রমুখ। 

    এসময় বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST