জুয়েল রানা, বালিয়াকান্দি(রাজবাড়ী) থেকে//
রাজবাড়ী বালিয়াকান্দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর )বালিয়াকান্দি কলেজরোড থেকে অফ দ্যা মোড় হয়েছে চৌরাস্তার মোড়ে এসে বর্ণাঢ্য র্যালি শেষ হয়।
উপস্থিত ছিলেন.. রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ । উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ ,সাধারণ সম্পাদক – গোলাম সরোয়ার ভুইয়া,সাংগঠনিক সম্পাদক – ফরিদ আহমেদ আশিক ,সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান, যুগ্ন সম্পাদক আনোয়ার, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়কএডভোকেট লিয়াকত আলী খান বাবু ‘জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, পাংশা উপজেলা থেকে চাঁদ আলী খান, রফিকুল ইসলাম এবং সাবেক সভাপতি লিয়াকত আলী খান সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এবং সংক্ষিপ্ত আকারে বক্তৃতা রাখেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হারুন আর রশিদ হারুন।


