ঢাকাMonday , 8 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বালিয়াডাঙ্গীতে স্বামীর পরকিয়া প্রেমের কারণে গলায় ফাঁস দিয়ে নববধূর আত্মহত্যা

    admin
    September 8, 2025 10:52 pm
    Link Copied!

    মোঃ সাইফুল ইসলাম, বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি//

    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে স্বামীর অবিশ্বাস ও পরকীয়া সম্পর্ক সহ্য করতে না পেরে রুমি আক্তার (১৮) নামে এক নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ৫ নং দুওসুও ইউনিয়নের আলোকছিপি গ্রামে এ ঘটনা ঘটে।

    পারিবারিক সূত্রে জানা যায়, মাত্র দুই মাস আগে আলোকছিপি গ্রামের সুমন আলীর (২০) সঙ্গে বিয়ে হয় রুমি আক্তারের। তিনি একই ইউনিয়নের জিয়াখোর গ্রামের ওসমান আলীর মেয়ে। বিয়ের পরপরই সুমন আরেক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ সৃষ্টি হতো।

    রোববার (৭ সেপ্টেম্বর) সুমন তার প্রেমিকাকে নিয়ে ঢাকায় পালিয়ে যান। এর জেরে অভিমান ও মানসিক চাপে পড়ে সোমবার সকালে স্বামীর বাড়িতেই নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রুমি।

    খবর পেয়ে বালিয়াডাঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী জানান, “এটি আত্মহত্যার ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST