ঢাকাWednesday , 3 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিবগঞ্জে বৃক্ষরোপণ

    admin
    September 3, 2025 5:38 pm
    Link Copied!

    মোহাঃ জসিম উদ্দীন , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি//

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি।

    বুধবার সকালে শিবগঞ্জ পৌর এলাকার পিঠালীতলা সড়কের দুই ধারে এ কর্মসূচি পালন করা হয়। পরিবেশ রক্ষায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আশরাফুল হক, সদস্যসচিব তোসিকুল আলম, শিবগঞ্জ পৌর বিএনপির আহবায়ক সফিকুল ইসলাম, সদস্যসচিব আলমগীর কবির জুয়েল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ বাবু ও পৌর যুবদলের আহ্বায়ক আবুল বাসারসহ অন্যরা। পরে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST