ঢাকাSaturday , 6 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বিএনপির সদস্য মনিরুল ইসলাম এর মেয়ের পড়াশোনার দায়িত্ব নিলেন এম ফেরদৌস ইসলাম খোকন

    admin
    September 6, 2025 3:32 pm
    Link Copied!

    মো: তুহিন, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর বিএনপির একনিষ্ঠ সদস্য মনিরুল ইসলাম গত(১৩আগষ্ট) হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যায়। তার পরিবারে স্ত্রী ও এক মেয়ে রয়েছে। দানসিল গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টুর বড় ছেলে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে এম ফেরদৌস ইসলাম খোকন তার অসহায় মেয়েটির পড়াশোনার দায়িত্বে নিয়েছেন।

    শনিবার (০৬ সেপ্টেম্বর) সকাল এগারোটায় এম ফেরদৌস ইসলাম খোকন, নিহত মনিরুল ইসলাম বাসা নুলগোলাতে গিয়ে তার তার স্ত্রীকে আর্থিক সহায়তা করেন ও পরিবারের খোঁজখবর নেন সাথে স্বাবলম্বী না হওয়া পর্যন্ত মনিরুল ইসলামের একমাত্র এতিম মেয়েটির পড়াশোনার দায়িত্ব নেন এম ফেরদৌস ইসলাম খোকন।

    এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন,গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬ নং বিএনপির সভাপতি আমজাদ হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক, রেজাউল ইসলাম বাবুল, সিয়িয়র সহ-সভাপতি, বাদল সাংগঠনিক সম্পাদক, আনিসুর রহমান চিন্টু যুবনেতা হাসান আলীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST