মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,
বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির সাহস,সংগ্রাম,ত্যাগ আর সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির উদ্যোগে হাজাঁরো নেতাকর্মীদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
(মঙ্গলবার) ২০২৬ বিকাল সাড়ে পাঁচটায় সময় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির উদ্যোগে পাটি অফিস থেকে শোভাযাত্রাটি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিয়াম হল রুমে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা ও জেলা কমিটির সদস্যরা সহ ,কৃষক দল,যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন উপজেলা ও ইউনিয়ননের বিভিন্ন সংগনের নেতৃবৃন্দরা মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহন করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট মোঃ ইউসুফ আলী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও- ২ আসনের সংসদ সদস্য ডঃ আব্দুস সালাম, সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখে ঠাকুরগাঁও- ২ আসনের সংসদ সদস্য ডঃ আব্দুস সালাম।
এ সময় আরো বক্তব্যে রাখেন জেলা বিএনপির সদস্যরা ও উপজেলা আহবায়ক কমিটির সদস্যরা , ছাত্রদল , যুবদল ও স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ও ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্যে রাখেন ।
প্রধান অতিথির বক্তব্যে ডঃ আব্দুস সালাম বলেছেন,বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক সংগঠনের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,বিএনপির চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এই দেশের ১৮ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা গ্রহনের পরপরই দেশের প্রতিটি ধর্মের মানুষের মধ্যে সৌর্হাদ্যপূর্ণ স¤পর্ক স্থাপনের জন্য কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে কৃষকদের জন্য কৃষি কার্ড,প্রতিটি পরিবারের মহিলাদের জন্য কার্ডের ব্যবস্থা চালুসহ খাল খনন কর্মসূচী গ্রহন করা হয়েছে। কাজেই আমাদের অবহেলিত ঠাকুরগাঁও – ২ আসনের প্রত্যন্ত অঞ্চলের অবকাঠানো উন্নয়নের জন্য ইতিমধ্যে সংসদে আলোচনা হয়েছে এবং পুরো ঠাকুরগাঁও- ২ আসনে এই সরকার উন্নয়নের রোলমডেলে পরিনত করার প্রতিশ্রুতি তিনি ব্যক্ত করেন।


