ঢাকাTuesday , 21 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা পৌঁছে দিলেন এমপি শওকত

    admin
    July 21, 2026 2:17 pm
    Link Copied!

    মো: সিপাউর রহমান,কুলাউড়া থেকে।

    মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুর রহমান মুজিবের পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষে সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা পৌঁছে দিলেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু। ২০ জুলাই বিকেলে নিহত মুজিবের বাড়িতে উপস্থিত হয়ে আর্থিক সহায়তার চেক পৌঁছে দেন ও নিহতের কবর জিয়ারত করেন সংসদ সদস্যসহ বিএনপির নেতৃবৃন্দরা।

    জানা যায়, সম্প্রতি মনু নদীর ভারতের সীমান্তবর্তী এলাকায় মাছ শিকারের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে দত্তগ্রাম সীমান্তের মনু নদীর চরে প্রাণ হারান শরীফপুর ইউনিয়নের লাখাইরচর এর বাসিন্দা দিনমজুর মুজিবুর রহমান। তিনি দত্তগ্রাম এলাকার আজিজুর রহমান অজিবের ছেলে। পরিবারের একমাত্র উপার্জনক্রম ব্যক্তি মুজিবুরের মৃত্যুর পর ছোট দুই শিশু সন্তান, স্ত্রী ও মায়ের পরিবারে নেমে আসে আর্থিক অস্বচ্ছলতা। বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্য সরকারের উচ্চ মহলকে অবগত করলে প্রধামন্ত্রীর পক্ষে সরকারের তরফ থেকে পঞ্চাশ হাজার টাকার চেক ইস্যু হয়। উক্ত চেক ও স্পেন বিএনপির সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন ও কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের সাবেক এজিএস শফি আহমদ দিনার এর পক্ষ থেকে নগদ চৌদ্দ হাজার টাকা নিহত মুজিবুরের পরিবারের কাছে তুলে দেন সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু।
    সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু বলেন, পাশ্ববর্তী দেশ যাতে আমাদের সাথে সংযম বজায় রাখে। নিরীহ লোকদের সীমান্তে হত্যা অমানবিক। আমরা ছোট দেশ হতে পারি কিন্তু ঐক্যবদ্ধ। সরকার এবং বিএনপির নেতাকর্মীরা নিহত পরিবারের পাশে আছে।

    আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদওয়ান খান, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল জলিল জামাল, বিএনপি নেতা আলমগীর ভূইয়া, শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাওছার আহমদ নিপার প্রমুখ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST