ঢাকাWednesday , 22 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুড়িগ্রামে দুধকুমারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান

    admin
    July 22, 2026 10:02 pm
    Link Copied!

    ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
    মোঃ জাকারিয়া হোসেন

    কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদের বিভিন্ন স্থানে জলজ জীববৈচিত্র্য ধ্বংসকারী অবৈধ চায়না দুয়ারি (ম্যাজিক) জালের বিরুদ্ধে বুধবার (২২ জুলাই) সারাদিনব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অফিস ও ভূরুঙ্গামারী থানা পুলিশ।

    ভূরুঙ্গামারী উপজেলা মৎস্য অফিসের সার্বিক ব্যবস্থাপনা এবং ভূরুঙ্গামারী থানা পুলিশের সহায়তায় পরিচালিত এ অভিযানে দুধকুমার নদের বিভিন্ন স্থান থেকে ৫০টির অধিক চায়না দুয়ারি (ম্যাজিক) জাল জব্দ করা হয়। জব্দ করা জালগুলোর আনুমানিক মোট দৈর্ঘ্য প্রায় ২ হাজার ৫০০ মিটার।

    অভিযান চলাকালে উপস্থিত থেকে নেতৃত্ব দেন ভূরুঙ্গামারী উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম এবং ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন।

    উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম বলেন, অবৈধ চায়না দুয়ারি (ম্যাজিক) জাল জলজ জীববৈচিত্র্য ও দেশীয় মাছের প্রজননের জন্য মারাত্মক ক্ষতিকর। নদীর প্রাকৃতিক পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অভিযানে মৎস্য অফিসসহ সংশ্লিষ্ট সকল সরকারি প্রতিষ্ঠানকে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে। জলজ সম্পদ রক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্ব দেওয়া হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST