ঢাকাThursday , 23 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বমুবিলছড়ি ইউনিয়নে সরকারি বমু রিজার্ভে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ, তদন্তের দাবি

    admin
    July 23, 2026 7:25 pm
    Link Copied!

    জেলা প্রতিনিধি বান্দরবান :

    বান্দরবানের লামা উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নে লামা বন বিভাগের আওতাধীন সরকারি বমু রিজার্ভ বনভূমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তারা বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
    স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রিজার্ভপাড়া এলাকায় সরকারি সংরক্ষিত বনভূমির ওপর দুটি স্থাপনার নির্মাণকাজ চলমান রয়েছে। অভিযোগ রয়েছে, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য এবং স্থানীয় মহিলা আওয়ামী লীগের নেত্রী মোরশিদা বেগমের নেতৃত্বে এসব স্থাপনা নির্মাণ করা হচ্ছে।
    এলাকাবাসীর অভিযোগ, বনভূমি সংরক্ষণে বন বিভাগ সাধারণ মানুষের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিলেও প্রভাবশালীদের বিরুদ্ধে একই ধরনের অভিযোগে দৃশ্যমান পদক্ষেপ খুব কমই দেখা যায়। তাদের প্রশ্ন, বন আইন কি শুধু অসহায়, দরিদ্র ও দিনমজুর মানুষের জন্য, নাকি আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য?
    স্থানীয়দের দাবি, সরকারি সংরক্ষিত বনভূমিতে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অবৈধ দখল ও স্থাপনা নির্মাণের সুযোগ থাকলে তা পরিবেশ, জীববৈচিত্র্য এবং বন সংরক্ষণ কার্যক্রমের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। তাই তারা ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
    এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য মোরশিদা বেগমের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তা পাওয়া যায়নি। একইভাবে লামা বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া সম্ভব হয়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে সংযুক্ত করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST